রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রেফতার ২ সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি . অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রেফতার ২

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল, চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের নূরুল কুরআন মাদরাসার সামনে চেকপোস্ট বসায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে কাভার্ডভ্যানটি থেকে ৩৫১ পিস ভারতীয় কম্বল এবং ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। একই সাথে মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে পুলিশ।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মো. হানিফ খানের ছেলে মো. বাবুল খান (৩৫) এবং নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের ওমর ফারুকের ছেলে তাওহিদুল ইসলাম (১৯)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, চোরাচালানের এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (The Special Powers Act, 1974)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩১) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি

. অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর

ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত