বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
রাজনীতি

নাশকতার মামলায় গয়েশ্বর–শামাসহ ১৭৩ নেতা–কর্মীকে অব্যাহতি

আওয়ামী লীগ সরকারের আমলে করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১৭৩ নেতা–কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল–১৬–এর বিচারক শিহাবুল ইসলাম সবাইকে অব্যাহতি দেওয়ার এ আদেশ দেন।


আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় প্রত্যেককে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও যারা অব্যাহতি পেয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম।


২০২০ সালের ২৯ জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতা–কর্মীরা। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের।


এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সংশ্লিষ্ট থানার এসআই মো. মহিবুল্লাহ। মামলায় ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশকে হত্যা চেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ আনা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান