শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১
advertisement
রাজনীতি

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি ডিসেম্বরে নিজেদের সঙ্গে জনগণকেও মাঠে থাকার আহ্বান জানান।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে এমন প্রচারণা দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। গত আট মাসে মামলার বিচারে আপস ও বিভিন্ন স্থানে মামলা বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার জনগণের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে।’

এ ছাড়া সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ অনেককে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ তোলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু। প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এ ছাড়া জেলা সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ চার জেলার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক অগ্রগতি ও আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।

▐ এই সম্পর্কিত আরো

২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল

সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১