শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল

জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

শুক্রবার (৬ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বর্তমানে তেলের দাম, মূল্যস্ফীতি এবং স্বর্ণের দামে মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি সরাসরি সম্পর্ক কাজ করছে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৫২৩ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়াম ১ শতাংশ কমে ১ হাজার ২০ দশমিক ৯ ডলারে লেনদেন হচ্ছে।

এদিকে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।

এ ছাড়া ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল

সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১