বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারিনি: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেজন্য আরও অল্প কিছু সময় লাগবে বলেও জানান তিনি। রোববার দুই সপ্তাহের লন্ডন সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

   
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের বিলম্ব করা যে কোন কৌশল জনগণ প্রত্যাখান করবে। যেকারণে যত শিগগির সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের মনোযোগ দেয়া উচিত। প্রাতিষ্ঠানিক, আইন ও মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। জাতীয় ঐক্যেমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনি প্রস্তুতি একই সঙ্গে নিয়ে যতদ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি, সেদিকে মনোযোগ দেয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবং দেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদায় হয় তাহলে আমরা সেটাকে স্বাগত জানাব। কিন্তু সেটা যেনো কিংস পার্টি কিংবা সরকারের সহযোগিতায় না হয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্যে যাতে জন্মগ্রহণ করে। 

বিএনপির নির্বাচনি প্রস্তুতির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষনণ করা হয়ে সালাহউদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদের দোসররা আশকারা পেতে পারে বলে আমরা বুঝেছি। আর নির্বাচনমুখি রাজনৈতিক দল হিসেবে আমাদের সব সময় প্রস্তুতি থাকে। আমরা সব সময় নির্বাচনের প্রস্তুতি রাখি। 
সকল রাজতৈকি দলগুলো সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেয়াই হবে উত্তম কাজ বলেও মন্তব্য করেন তিনি।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান