মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

উপদেষ্টা নাহিদের বক্তব্য রাজনীতিবিরোধী: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। উনি কী উদ্দেশ্যে এটা বলেছেন, আমি জানি না।’

বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।’

লন্ডন সফর ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘লন্ডন সফরের উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়ের সঙ্গে বৈঠক করা। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সভা হয়েছে, আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী বার্তা দিয়েছেন, জানতে চাইলে ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন-একটা বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে।’

তারেক রহমানের কবে দেশে ফিরছেন জানতে চাইলে বলেন, ‘ওনার যখন সুযোগ হবে, মামলা মোকদ্দমাগুলো শেষ হলে উনি আসবেন।’

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি-এমন ধারণা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং।’

বাংলাদেশ-ভারত সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।’

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত