বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, সূচকে পেছাল বাংলাদেশ

ছোট্ট নগর-রাষ্ট্র সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বসেরার অবস্থান ধরে রেখেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এই দেশের। সিঙ্গাপুরের নাগরিকেরা চলতি বছর বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন।

পাসপোর্ট সূচকে সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এই দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।


তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।

আর ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা।


এরপরই বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, পোল্যান্ড ও মাল্টা ১৮৮টি দেশে, অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ১৮৭টি দেশে, নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে।


তালিকাটিতে বাংলাদেশের পাসপোর্ট প্রায় তলানির দিকে রয়েছে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।

তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের। এই দেশগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান।

তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল। কিন্তু এই পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে।

আরেকটি বিষয় হলো, তালিকায় সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের উত্থান। গত এক দশকে ৭২টি নতুন গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা অর্জন করে দেশটি দশম অবস্থানে উঠে এসেছে। এই হিসেবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

নতুন তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এই বৈষম্য আরও বাড়াচ্ছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান