শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডের বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা দেশটির সীমান্ত পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

একই সঙ্গে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করে বাইরে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি অবকাঠামো, পরিবহনকেন্দ্র এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শও পুনর্ব্যক্ত করেছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতায়াতের বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত