শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

সিলেট শহরে বসবাসরত কোম্পানীগঞ্জের স্হায়ী বাসিন্দাদের সংগঠন সিলেটস্হ কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

এতে সংবর্ধিত অতিথি  হিসেবে সমিতির নয়া দায়িত্বশীল নেতৃবৃন্দ শ্রম ও কর্মসংস্হান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক বরণ করা হয়।

শুক্রবার (২৩ শে অক্টোবর) মুসলিম সাহিত্য সংসদ হলে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেট এর ডীন অধ্যাপক তোতিউর রহমান এর সভাপতিত্বে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী সিলেটস্হ কোম্পানীগঞ্জ সমিতির মাধ্যমে কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নের রুপরেখা বাস্তবায়নে ভূমিকা রাখার আহবান জানিয়ে শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের তদারকিতে সমস্যা দূরীকরণের তাগিদ দেন। বক্তব্যকালে জনগুরুত্বপূর্ণ কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ধলাই সেতুর গোঁড়ায় বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের প্রতি গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার আহবান জানান। এ বিষয়ে সচেতন এলাকাবাসীকে স্বোচ্ছার হয়ে সেতু এলাকায় বালু পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন প্রয়োজনে বাড়ী ঘেরাও কর্মসূচীর  আহবান জানান।

কোম্পানীগঞ্জ উপজেলার বৃহৎ কর্মসংস্হান পাথর কোয়ারী সচলের বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিষয়টি নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে বিষয়টি যেহেতু মাননীয় আদালত কতৃক জব্দ করা হয়েছে সেহেতু আদালত খুলুক শীঘ্রই বিষয়টি পজিটিভ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে শীঘ্রই পরিবহন খাত সুবিধাসহ ১০০ শয্যায় মেডিকেল উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, সমিতির উপদেষ্ঠা শিক্ষক আব্দুল মালিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া।

সূচীত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বরাবর কোম্পানীগঞ্জ উপজেলার জনকল্যাণমূলক দাবী সম্বলিত মানপত্র পাঠ করেন সমিতির নয়া সেক্রেটারি এডভোকেট কামাল হোসাইন। 

বক্তব্য রাখেন নয়া সভাপতি রফিকুল হক,সহ-সভাপতি মাওলানা এহসান উদ্দিন,মাটার আবুল খায়ের,যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল, সহযুগ্ম সম্পাদক মাষ্টার নিজাম উদ্দিন,প্রচার সম্পাদক আবিদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম,সহ- সভাপতি বশির আহমদ, সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মখদ্দছ আলী,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম,ইমরান আহমদ কারিগরি কলেজ এর অধ্যক্ষ কামাল হোসেন, সমিতির নিরীক্ষা সদস্য মোঃ নূর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক  আহমেদ শাহনেওয়াজ লিটন,মহিলা সম্পাদিকা রোমেনা আক্তার রোজী , পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল হাসিব প্রমূখ। 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাধ্যম সমিতির পক্ষ থেকে কয়েকজন আইনজীবী বিশেষ অবদান ও এপিপি নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত