শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্ল্যাটফর্মের ওয়েবসাইট উদ্বোধন জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধর্মপাশায় আগুনে পুড়ল ঘর, অটোরিকশাসহ নিঃস্ব মনির মিয়া ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ৫ কোটি টাকার বাস টার্মিনাল এখন ময়লার ভাগাড় ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অস্ট্রেলিয়ায় আপিলের জট, এআরটিতে ঝুলছে লক্ষাধিক মামলা বিয়ানীবাজারে চারাবইয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্ল্যাটফর্মের ওয়েবসাইট উদ্বোধন

সুনামগঞ্জ সদরে "মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের (MYUP) ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। তরুণদের ঐক্যবদ্ধ করা, মানবিক কার্যক্রমকে গতিশীল করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যে এই ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সুনামগঞ্জ শহরের হেঁশেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও ভূমি কর্মকর্তা জহুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম, অর্থ সম্পাদক আবুল ফজল উজ্জল, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান পরান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা মোস্তাক আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের সভাপতি মুহাম্মদ আলী আকবর। 

এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম একটি যুবভিত্তিক সামাজিক সংগঠন। শিক্ষা, মানবিকতা, যুব ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে সংগঠনটি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটির মূলমন্ত্র ‘প্রতিটি উদ্যোগেই উন্নয়নের স্পর্শ'।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক তথ্য, বিভিন্ন সামাজিক উদ্যোগ, কার্যক্রম, সংবাদ ও বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা সম্ভব হবে। পাশাপাশি আগ্রহী তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সদস্য নিবন্ধন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ আরও সহজ হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, ওয়েবসাইটটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্ল্যাটফর্মের ওয়েবসাইট উদ্বোধন

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় আগুনে পুড়ল ঘর, অটোরিকশাসহ নিঃস্ব মনির মিয়া

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

৫ কোটি টাকার বাস টার্মিনাল এখন ময়লার ভাগাড়

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

অস্ট্রেলিয়ায় আপিলের জট, এআরটিতে ঝুলছে লক্ষাধিক মামলা

বিয়ানীবাজারে চারাবইয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা