শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া বিলের কিছু অংশে ইজারা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে শত শত নৌকা নিয়ে বিলে মাছ শিকারের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। একই সঙ্গে বিলের মুখে জাল দিয়ে বেষ্টনী তৈরি করে মাছ ধরার অভিযোগও পাওয়া গেছে।

সরজমিনে গিদেখায়ে যায়, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও প্রতিদিন অসংখ্য নৌকা নিয়ে বিলে মাছ শিকার করছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে, আগে বিলটি ইজারা নিয়েছিলেন এমন ব্যক্তিরাও বিল ছেড়ে যাননি বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধেও রাতের আঁধারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে এজাদারদের সাথে মোঠু ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

এ নিয়ে বিলে মাছ শিকার করা জেলেদের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও বাকবিতণ্ডা চলছে।

যেকোনো সময় এ বিরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, বিলের মুখে জালের বেষ্টনী তৈরি করে মাছ শিকারের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এতে বিলের স্বাভাবিক পরিবেশ ও মাছের অবাধ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি অবৈধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

বিলের পাহারাদার মোশারফ বলেন, বিলে ভূমি অফিসের তসিলদার ও ধর্মপাশা থানা পুলিশের সদস্যরা এসে নিষেধ করে যাওয়া সত্বেও মাছ শিকার বন্ধ হচ্ছে না, বর্তমানে মাছ শিকার চলমান আছে কিন্তু প্রশাসনের কোন তৎপরতা নেই।

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, বিলের মুখে জালের বেষ্টনী এবং জেলেদের মধ্যে চলমান বিরোধের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা

বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা

কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল

হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়