শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পশ্চিমপাড়া পয়েন্টের ফজলুল হক মার্কেটে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, অনলাইন জুয়া, মারামারি ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শালিস ব্যক্তিত্ব শামসুন নূর মিয়া, হরমুজ আলী, রেজাউল করিম, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জহির রায়হান, ইউপি সদস্য আবদুল বাচিত, এসআই নূরুজ্জামান, এসআই মোখলেস আহমেদ ও এএসআই আমির উদ্দিন।

সভায় বক্তারা বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ রুজেল আহমদ বলেন, তিনি মাদকের সম্পূর্ণ বিরোধী। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইউনিয়নবাসী ও তরুণ সমাজের পাশে থাকবেন। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সভায় পূর্ব বীরগাঁও বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুজ্জামান ভূঁইয়া বলেন, মাদক নির্মুলে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। জনগণের সেবায় পুলিশ সব সময় পাশে রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!