বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
আন্তর্জাতিক

টেস্টে ইতিহাস গড়ে বুমরাহর ২০০

টেস্টে ২০০ উইকেটের থেকে মাত্র দুই কদম পিছিয়ে ছিলেন ভারতীয় পেসার জশপ্রিত বুমরাহ। অজিদের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলকে তার পৌঁছানো অনুমেয়ই ছিল। দারুণ এক বলে এই মাইলফলক স্পর্শের পাশাপাশি টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েন ভারতীয় এই পেসার। 
বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বুমরাহ মাতেন তার দুইশ’তম উইকেটের উল্লাসে। ২ বলে ব্যক্তিগত ১ রান করা ট্রেভিস হেডকে নীতিশ কুমার রেড্ডির ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। এর সঙ্গেই তিনি পৌঁছে যান এই মাইলফলকে। এটি তার ৪৪তম টেস্ট ম্যাচ। এবং তিনি এই ২০০ উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫৬ গড়ে। যার অর্থ তিনি প্রতিটি উইকেট নিয়েছেন ২০ রানের কমে। এত কম গড়ে ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার কীর্তি নেই আর কোনো বোলারের। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ম্যালকম মার্শালকে। ক্যারিবিয়ান এই পেসার দুইশ’তম উইকেট নিয়েছিলেন ২০.৯ গড়ে। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে ২০০ উইকেট নেয়া ১২তম বোলার বুমরাহ। তবে সবচেয়ে কম ম্যাচ হিসাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৩৭ ম্যাচে এই কীর্তি গড়ে তার আগে রবিচন্দ্রন আশ্বিন।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ