সোমবার, ২০ জুলাই ২০২৬
সোমবার, ২০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি ‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব
advertisement
আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টে বিজেপি-কংগ্রেস এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাঁদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন দুই সংসদ সদস্য।

বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। 

রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’


মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল।’ অজয় শুক্লা বলেন, ‘দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গি আহত হন। তাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুতও।

প্রতাপ সারঙ্গি আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্যা নিশিকান্ত দুবে বলেন, ‘আপনি কি লজ্জিত নন রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’ তবে রাহুলের উল্টো অভিযোগ, ‘আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম। বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন।’

পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও প্রহ্লাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গির সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন, রক্ত বন্ধ করার জন্য সারঙ্গির মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করল বিয়ানীবাজার প্রেসক্লাব