মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে। ফলে, আশ্রয়প্রার্থীদের একটি বড় অংশ যাত্রাপথে নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন।

দ্য রেস্ট ইজ পলিটিকস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদ বলেন, উত্তর ফ্রান্স থেকে যাঁরা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রস্তুতি নেন, তাঁদের নিয়ন্ত্রণ থাকে অপরাধী ও মানব পাচারকারী চক্রের হাতে। তিনি বলেন, ‘আপনি প্রায় নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, উত্তর ফ্রান্সে থাকা প্রত্যেক নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন।’ তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু পুরুষও যৌন নির্যাতন ও হুমকির শিকার হন।


মাহমুদ বলেন, এটি এমন কোনো ব্যবস্থা নয়, যার মাধ্যমে কেউ যুক্তরাজ্যে এসে আশ্রয় নেবে এবং শেষ পর্যন্ত এই সমাজের অংশ হয়ে উঠবে। তাঁর মতে, সীমান্ত ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ মানব পাচারকারীদের হাতে থাকা উচিত নয়।

সাক্ষাৎকারে ব্রিটেনে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের নিয়েও কথা বলেন মাহমুদ। মুখোশ পরা এসব বিক্ষোভকারী তাঁর নীতির বিরোধিতা করে বন্দর বন্ধ করার চেষ্টা করছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারা ক্ষমতায় এলে আমাকে হত্যা করতে পারে কিংবা দেশ থেকেই বের করে দিতে চাইবে হয়তো।’ শাবানা মাহমুদ জানান, উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো তাঁকে ‘প্রকৃত ব্রিটিশ’ মনে করে না এবং তিনি মুসলিম হওয়ায় তাঁকে ঘৃণা করে।


ফিলিস্তিনপন্থী আন্দোলন নিয়েও মন্তব্য করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেকে দীর্ঘদিনের ‘ফিলিস্তিনপন্থী’ হিসেবে উল্লেখ করে বলেন, নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভকারীদের গ্রেপ্তার হতে দেখা তাঁর জন্য ‘অস্বস্তিকর’। তবে তিনি বলেন, নিজের মতের সঙ্গে না মিললেও আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারকে নীতি অনুসরণ করতে হবে।

এদিকে, ব্রিটিশ রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন স্বরাষ্ট্রমন্ত্রীর যৌন সহিংসতার বিষয়টি স্বীকার করাকে স্বাগত জানালেও নিরাপদ ও বৈধ অভিবাসনপথ সংকুচিত করার সমালোচনা করেন। তাঁর মতে, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো নারী ও শিশুরা নিরাপদ পথ না পেলে মানব পাচারকারী ও নির্যাতনকারীদের ঝুঁকিতে পড়বে। নারীদের সুরক্ষার জন্য তাই নিরাপদ পথ বাড়ানো প্রয়োজন, কমানো নয়।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির