রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
আন্তর্জাতিক

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলের কাছে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরও কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবারের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৪ এবং গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করা হয়। খবর রয়টার্সের।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে। মেক্সিকো ও গুয়াতেমালার কিছু উপকূলে জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্দো মোরালেস বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার আশঙ্কা নেই। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষকে আপাতত সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কোনো বড় ধরনের সামুদ্রিক ঝুঁকি নেই। তবে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির প্রভাবে কিছু সৈকতে সর্বোচ্চ আধা মিটার পর্যন্ত পানির উচ্চতা বাড়তে পারে।’

ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে ৫ থেকে ৬ মাত্রার বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি