বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সারাদেশ

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেফতার করা হয় বলে ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান জানান।

গ্রেফতার মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) যুবদলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।


পুলিশ জানায়, হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার বিকেলে কালির বাজারে তার গ্রামের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় যুবদল নেতা আক্তারুজ্জামান গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বিচারপতি তখন নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

বিচারপতি খুরশিদ আলম সরকার সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়ের জামাই।


পুলিশ জানায়, সরকার পতনের পর ৬ অগাস্টও আক্তারুজ্জামান বিচারপতির হোয়াটসঅ্যাপে একই পরিমাণের টাকা দাবি করেছিলেন।

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাই দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান