শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬ সিলেটের বিভাগীয় কমিশনার - জাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’ সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
advertisement
সারাদেশ

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

সিলেটের বিভাগীয় কমিশনারজাতীয় সংকট ও প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

পর্ব ১: বিভাগীয় কমিশনার অফিসের পরিচয়ে পাসপোর্টের রমরমা ‘চ্যানেল বাণিজ্য’

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা

কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত