বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মিনিটের মিছিল, আটক ৬


নেত্রকোনার পূর্বধলায় হেলমেট ও রুমালে মুখ ঢেকে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।


শনিবার সকালে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী। মিছিলটি ৮ মিনিট স্থায়ী হয়।

পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে ‘পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ’ নামক একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একই ভিডিও শাহাদাত হোসেন নিজের ফেসবুক আইডি থেকেও শেয়ার করেন। তার পোস্টে লেখা ছিল, ‘দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা এবং নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের মুক্তির দাবিতে এই মিছিল আয়োজন করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। মিছিলটি ৮ মিনিট স্থায়ী ছিল।

জানা গেছে, মিছিলের নেতৃত্বদানকারী শাহাদাত হোসেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ঘনিষ্ঠ আত্মীয়। তবে এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বিক্ষোভ মিছিল করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। 

বিএনপির নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড এলাকায় আতঙ্ক ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম পরিচয় এখনই বলা যাবে না।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার