সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট
advertisement
সারাদেশ

ঘাতক ট্রাক কেড়ে নিল তিনটি প্রাণ

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম এবং মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রংমিস্ত্রী। প্রতিদিনের মতো কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তারা তিনজন বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর জাহিদুল ইসলাম ও নুর আলম মারা যান।

মান্দা থানার ওসি মো. মুনছুর রহমান কালবেলাকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট