সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সারাদেশ

যুবদলের ২ কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন—বাটাজোর ইউনিয়ন যুবদল কর্মী মো. রনি সরদার (৩০), তাঁর ভাই মো. আমির হোসেন (৩৫)। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ মো. শাওন (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে। তিনি পৌরসভার কাশেমাবাদ এলাকার বাসিন্দা। একপক্ষের দাবি, ঘটনার সময় শাওনকে পিটিয়ে আহত করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, বিকেলে বাটাজোর বাসস্ট্যান্ডে দুই অটোরিকশা চালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করা হলেও মীমাংসার সময় এক অটোরিকশা চালকের অসদাচরণে যুবদল কর্মী রনি সরদার তাকে থাপ্পড় দেন। এ ঘটনার জেরে রাতে গৌরনদী পৌর যুবদলের সদস্য হীরা সরদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল রনি ও তার বড় ভাই আমির হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ঈগল কাউন্টারের সামনে তাদের কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় উপস্থিত লোকজন ধাওয়া করে শাওন নামের এক হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ অস্বীকার করে পৌর যুবদল নেতা হীরা সরদার বলেন, ‘আমাদের লোকজনের ওপর হামলার খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গেলে রনি ও তার সহযোগীরা আমাদের ওপর আক্রমণ করে এবং যুবদল কর্মী শাওনকে মারধর করে।’

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় গতকাল রাতেই মো. রনি সরদার বাদী হয়ে মামলা করেছেন। শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান