সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

বাড়ির বাহিরের উঠানের এক কোনায় বারান্দায় বসে আছেন বৃদ্ধ শফিকুল ইসলাম (৮০)। রোদ, ঝড়, বৃষ্টি যা ই হোক, এখান থেকে তাঁর নড়ার উপায় নেই। পায়ে যে মোটা শেকল! জীবনের পুরো অর্ধেকটা সময় কেটে গেছে তাঁর এই শেকলে বন্দী থেকে। এলাকার সম্পদশালীদের অন্যতম হয়েও এ বৃদ্ধের ঠাঁই হয়নি সামনে থাকা পাকা বাড়ির এক কোনায়ও।

শফিকুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা। উত্তর বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা বাড়িটিতে বৃদ্ধ শফিকুলের স্ত্রী সন্তানরা বসবাস করেন। আর তাঁর ঠাঁই হয়েছে সেই বাড়ি বাইরের উঠানের ৫০ গজ দূরে বাঁশ বাগানের নিচে গুদামের বারান্দায়। ৪০ বছর আগে মানসিক ভারসাম্য হারালে তাঁর ঠাঁই হয় এখানে। সেই থেকে আজ অব্দি বাঁশঝাড়ের নিচে কাঠের চৌকিতে কখনো বসে, কখনো শুয়ে কাটছে তাঁর জীবন।

পরিবার ও স্থানীয়রা জানান, ৪০ বছর আগে স্বাভাবিক জীবন ছিল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের শফিকুল ইসলামের। হালচাষ করে চার ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলত তাঁর সংসার। ফসল উৎপাদন করে অনেক জমিও কিনেছিলেন। হঠাৎ মানসিক ভারসাম্য হারালে প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা শুরু করলেও তাতে উন্নতি হয়নি। এরপর থেকে তিনি `শফিকুল পাগলা’ নামেই পরিচিত হয়ে ওঠেন। একপর্যায়ে চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পাবনা মানসিক হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকেরা তাঁকে বাড়ি পাঠিয়ে দেন।


এর পর থেকেই পায়ে শেকল পরিয়ে বাড়ির গুদাম ঘরের উঠানের এক কোনায় শফিকুলকে রাখা হয়। উঠানেই থাকা-খাওয়া, শৌচ কাজ সারেন তিনি। বিড়বিড় করে একাই কথা বলেন। কেউ এগিয়ে গেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কখনো কখনো শেকল খুলে দেওয়ার আকুতি জানান। কিন্তু হারিয়ে যাবেন বা কাউকে আঘাত করবেন এই ভয়ে কেউ খুলে দেন না। পরিবারে একমাত্র বড় ছেলে মাহবুবুর রহমানই তাঁর কাছে ঘেঁষেন। তিনিই বাবাকে খাবার দেন, সপ্তাহে একদিন গোসল করান এবং বারান্দার মলমূত্র পরিষ্কার করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শফিকুলের এক বাল্যবন্ধু বলেন, ‘যুবক বয়সে শফিকুল প্রচণ্ড পরিশ্রমী আর সাহসী ছিলেন। পারিবারিক চাপে হঠাৎ মানসিক ভারসাম্য হারান। সেই থেকেই শেকলবন্দী। একজন মানুষ মানসিক ভারসাম্যহীন হলেই তাঁকে এভাবে বাইরে ফেলে রাখতে হবে কেন? তাছাড়া জমিজমা বিক্রি করে ভালো চিকিৎসাও তো করানো যায়।’

শফিকুলের স্ত্রী মালেকা বেগম বলেন, স্বামীর কষ্ট দেখে খারাপ লাগলেও বাড়িতে নেওয়ার মত পরিবেশ নেই।


শফিকুলের বড় মেয়ে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেহানা বেগম বলেন, ‘আমার জন্মের ৫ বছর পর থেকে বাবা মানসিক রোগে আক্রান্ত হয়ে শেকলবন্দী। ঘরে রাখলে ঘর নষ্ট করে, মশারি বা গরম কাপড় দিলে ছিঁড়ে ফেলে। তাই বারান্দায় রাখা হয়েছে। যথেষ্ট জমি থাকলেও তা বিক্রির সুযোগ নেই। তাই টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। বাবার কষ্ট দেখে মায়া লাগলেও কিছু করার নেই।’

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আরেক সদস্য আমির হামজা বলেন, জন্মের পর থেকে দেখে আসছি শফিকুল ইসলাম শিকলবন্দী। ছেড়ে দিলেই হারিয়ে যান তাই বেঁধে রাখা হয়েছে। বিষয়টা অমানবিক। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে তাঁর সুস্থতার ব্যবস্থা করা দরকার বলেও মনে করেন আমির হামজা।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক