বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

আল হামরায় জুয়েলারি দোকান থেকে আড়াই শ ভরি স্বর্ণ চুরি!

সিলেট মহানগরের আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াই শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।  

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী সিলেটভিউ-কে বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।

তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান