সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

র‌্যাবের হাতে আ. লীগ নেতা কালাম গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)। 

মঙ্গলবার সকাল ১০টায় সিলেট শহরতলির তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরণ মামলার এজহারভূক্ত আসামী, (মামলা নং-৩৭/৪৩৬)। আবুল কালাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কতোয়ালী থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব।


এ বিষয়ে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, র‌্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

▐ এই সম্পর্কিত আরো