বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

সীমান্তে বৃদ্ধকে ‘হত্যা করে লাশ নিয়ে গেছে’ বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে। হত্যার পর ওই ব্যক্তির মরদেহও তারা নিয়ে গেছে। লাশ দেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বিজিবি ও পুলিশ।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম। 

 

জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

 

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী সিলেটভিউ-কে বলেন- জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় তিনি বেশ কিছু লুঙ্গি সাথে করে নিয়ে আসে। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যান- লুঙ্গিগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন। কিন্তু আর ফিরেননি। মঙ্গলবার সকালে খবর পাওয়া যায়- বিএসএফ-এর হাতে তিনি নিহত হয়েছেন।

 

স্থানীয়রা বলছেন- সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে। মরদেহ এখনো তাদের কাছে রয়েছে।

 

তারা বলেন- জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারসহ সকল সীমান্তহত্যা বন্ধ চাই। 

 

চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বিকাল ৩টায় বলেন- ওই বৃদ্ধকে বিএসএফ মেরেছে বলে জানতে পেরেছি। বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। 

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান