মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আবেদন ২৫ হাজার - বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক! শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবি দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯
advertisement
সিলেট বিভাগ

ফের শাবি'র ছাত্রশিবিরের দায়িত্বে তারেক-তুহিন

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন এই কমিটির সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি নগরীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একপর্যায়ে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দেন। সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি (ষাণ্মাষিক) নতুন এই কমিটির সভাপতি-সেক্রেটারিকে দিয়েই শাবিপ্রবি ছাত্রশিবিরের কমিটি গঠন করা হয়েছিল।

নবনির্বাচিত সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘পুনরায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী বছরের জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি যেন আমার এই দায়িত্ব একাগ্রতার সাথে পালন করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।’

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সবার দল-মতনির্বিশেষে সবাইকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না। সব শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে জন্য ছাত্রশিবির অতীতের মতো কাজ করতে চায়।’

এই সম্পর্কিত আরো

আবেদন ২৫ হাজার বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক!

শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল

জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা

হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ

কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান খুলে দেওয়ার দাবি

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯