বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মাস্ক পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটল নিষিদ্ধ ছাত্রলীগ, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।


এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী।

কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সহসভাপতি ইকবাল হোসেন তাদের ফেসবুকে কেক কেটে জন্মদিন পালনের একটি ভিডিও আপলোড দেন। ভিডিও ক্যাপশনে তারা লিখেন ‘আমরাতো আছি, ভয় কী বন্ধু? জেগে ওঠো পদাতিক। ...’। এই ভিডিও আপলোডের ঘণ্টাখানেক পর একই ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা। ভিডিওতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ছাড়াও সহসভাপতি ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে দেখা যায়। তবে কেক কাটতে উপস্থিত বেশিরভাগ নেতাকর্মীরই মুখে মাস্ক পরা ছিল। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শনিবার। প্রতি বছর বিপুল আয়োজনে সিলেটের পাড়া মহল্লা, জেলা, উপজেলা, ইউনিয়নে দিবসটি উদযাপিত হলেও এবার চিত্র একেবারেই আলাদা। এবার সিলেট নগরীতেও কোথাও উদযাপন হয়নি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ আয়োজনে অংশগ্রহণকারীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। আমরা একজনকে আটক করেছি।  

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান