বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও ‘ভাটিবৃন্ত’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সহ সভাপতি রেজাউল করিম কাপ্তানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবর, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। 


অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১০জন শিক্ষককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুনীজন সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, সাপ্তাহিক "জামালগঞ্জ সংবাদ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কবি ও সাহিত্যিক ফজলুল হক দোলন।

গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচন বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন।

এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান