বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

বাংলা একাডেমির ফেলোশিপ-পুরস্কার পাচ্ছেন যাঁরা

২০২৪ সাল শেষ হওয়ার পথে। বিদায়ী বছরের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তাঁরা।


এ বছর ষাণ্মাসিক ফেলোশিপ পাচ্ছেন মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) এবং শম্ভু আচার্য (শিল্পকলা)।

Ad

এ ছাড়া বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কারে মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন নাট্যজন নায়লা আজাদ এবং আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এ পুরস্কারগুলোর অর্থমূল্য এক লাখ টাকা করে। এ ছাড়া সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

এ ছাড়া অনূর্ধ্ব-৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

আগামীকাল শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় ষাণ্মাসিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান