বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিশ্বজনের বার্ষিক সাধারণসভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজনের বার্ষিক সাধারণ সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩ টায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বন্যা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পৌর প্রশাসক সমর কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. সৈকত দাস, সুপ্রভা রাণী, আবু সাঈদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদাতা এড. এনাম আহমেদ, মোজাহিদুল ইসলাম মজনু, জিএম তাশহিজ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সভাপতি হিরন, ব্লাডলিংক সুনামগঞ্জের শাহ মোহাম্মদ ফয়সল, বিদ্যার্থী সংসদ সুনামগঞ্জের সভাপতি বিশ্বজিৎ রায় তমাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুনামগঞ্জে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিশ্বজন, ব্লাডলিংক ও বাঁধনসহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি ব্লাডব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন অসহায় ও দরিদ্র রোগীরা যাতে স্বল্পমূল্যে রক্তের ক্রসমেচিং করাতে পারে সেজন্য পৌরভবনে একটি প্রাইমারি হেলথ সেন্টারও চালু করা হচ্ছে। রক্তদান করতে যেন কোনো স্বেচ্ছাসেবী ও ডোনারকে হয়রানির শিকার হতে না হয় সেজন্য তিনি রোগী ও তাঁর স্বজনদের প্রতি আহবান জানান। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি হশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার যদি রোগীর কাছ থেকে ক্রসমেচিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মুজাহিদুল ইসলাম মজনু, জি.এম তাহশিজ, এড. এনাম আহমেদ, আবু বকর সিদ্দিক ও তৈয়বুর রহমানসহ ৬ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান