বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০১ জানুয়ারী) বিকেলে টুকের বাজারস্থ মেজবান রেষ্টুরেন্টে ক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান।  

আরোও বক্তব্য রাখেন নব নির্বাচিত সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।। 

স্বাগত বক্তব্যে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ নতুন কমিটিকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সবাই অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। তারা মানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে। নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দরভাবে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 


প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা যারা কাজ করি আমাদের পরিচয় হচ্ছে, আমরা সংবাদকর্মী।

আমরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত থাকব। আমরা সবাই মিলে কোম্পানীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব।  


প্রেসক্লাব সভাপতি আব্দুল আলিম বলেন, আমরা নতুন উদ্যোমে যাত্রা শুরু করেছি। কোম্পানীগঞ্জ প্রেসক্লাব একটা পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। কোম্পানীগঞ্জ এগিয়ে নিতে হলে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সোচ্চার হতে হবে। সমাজের অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও উন্নয়নের সঠিক ও বাস্তব চিত্র তুলে ধরতে হবে। সত্য কথা লিখতে গিয়ে যদি কোনো বাধা আসে, তাহলে আমরা পাশে থাকব।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ