মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশে বড় রদবদল - মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ৫৮ জন নিহতের তথ্য - শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৩০ জন সম্পৃক্ত বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ১১ জুলাই নির্বাচন আবেদন ২৫ হাজার - বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক! শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমানের মতবিনিময়

সিলেটের জকিগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহবুবুর রহমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি মো: শফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাবেক কাউন্সিলর ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জকিগঞ্জ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি, সহ সভাপতি মুনিম আহমদ, উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের মূখ্য সংগঠক রেদ্বওয়ান আহমদ রাফি, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক আবু বকর মোঃ ফয়সল, সাংবাদিক আহসান হাবীব লায়েক ও সাংবাদিক ওমর ফারুক প্রমৃখ।

এছাড়াও মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়ত, ইসলামী আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ দীর্ঘ ১৬ বছর পর এক সাথে উপজেলা প্রশাসনের বৈঠকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক সাথে বসতে পারায় শুকরিয়া আদায় করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, মামলা ও হামলার কথা তুলে ধরে এ মতবিনিময় মজলুমদের মিলনমেলা হিসাবে আখ্যায়িত করেন। এ সময় বক্তারা জকিগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে চলমান বাস ধর্মঘট দ্রুত প্রত্যাহারের দাবী জানান।

এই সম্পর্কিত আরো

পুলিশে বড় রদবদল মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার রিয়াজুল ইসলাম

৫৮ জন নিহতের তথ্য শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৩০ জন সম্পৃক্ত

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ১১ জুলাই নির্বাচন

আবেদন ২৫ হাজার বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক!

শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ধলাইয়ে অভিযান ঘিরে ধুন্ধুমার

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিরাইয়ে বোরো চাষিদের দ্বিমুখী সংকট: খলায় পচন, হাওরে তলিয়ে ফসল

জামালগঞ্জে নৌকাডুবিতে কৃষকের মড়ার উপর খাঁড়ার ঘা

হাওরাঞ্চলে কমছে পুষ্টিহীনতা, বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি