বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার দুই যুবক

সিলেটে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার হয়েছেন দুই যবক। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছুরিচালান গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মোঃ হৃদয় (২২) ও সিলেটের হরিপুরের একলাস (৩২)।

 

 

আজ শনিবার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিশেষ অভিযান পরিচালনাকালে রাত শনিবার আটটার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (র.) থানাধীন সুরমা বাইপাস এলাকায় চেকপোষ্টকালে সিলেট শহরের দিকে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে  ভারতীয় কাপড় ও কসমেটিকস উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করে শাহপরাণ (র.) থানার এফআইআর রুজু করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো