রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা মাসুক পারভেজ গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শান্তিগঞ্জ বাজারের বনফুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তার মাসুক পারভেজ উপজেলার কিদিরপুর গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে গোপনে তৎপরতা পরিচালনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে শান্তিগঞ্জ থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে মাসুক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো