রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তাঁদের সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বেতসান্দি (ছনখাড়িগাঁও) গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০) এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬)।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন বিশ্বনাথ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো