রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ১ হাজার ৬৪০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

সুনামগঞ্জের ছাতকে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার, নুরুল হক, নুরুল ইসলাম ও ইব্রাহিম আলী রাসেলসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছাতক উপজেলার ১ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান জানান, এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত হবেন। পাশাপাশি বোরো ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো