কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
রবিবার বিকেলে পৌর শহরের প্রবাসী চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।
পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ ও শাহ টিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য রায়হান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমদ, রুজেল আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম মিয়া, দেওকলস ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ আহমদ, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খান, বিশ্বনাথ পৌর ছাত্রদল নেতা শেখ নাঈম, আরিফ হোসেন, ইমন আহমদ, এমরান হোসেন, তাওহিদ মিয়া, আমিনুল ইসলাম, মারুফ হোসেন, নুরুল আমিন, সাফিন আহমদ, শাহ রুপন, তাহমিদ মিয়া, কাউছার মিয়া, অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা আজাদ আহমদ ও খালেদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।