রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে সড়ক উন্নয়নের পাশাপাশি জটিল রোগীদের আর্থিক সহায়তা

সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের ইউনিব্লক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। বিয়ানীবাজার পৌরসভার বাস্তবায়নে সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে।

উন্নয়নকাজের আওতাভুক্ত সড়কগুলো হলো—নিদনপুর মেইন রাস্তা, সুপাতলা মেইন রাস্তা, খাসা শহীদটিলা-বড়দেশ রাস্তা, শ্রীধরা বাজার-সৈয়দ শাহ (র.) মাদ্রাসা রাস্তা, নবাং মেইন রাস্তা এবং মোল্লাপুর জামে মসজিদ-ক্লিনিক রাস্তার পৌরসভা অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার এলাকার অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। ইউনিব্লক দিয়ে এসব সড়কের উন্নয়ন করা হলে তা দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি পৌরবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগও লাঘব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন হলে নাগরিকদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ

এদিকে, বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, আগে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এ সহায়তার পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো