রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর! জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল
advertisement
সিলেট বিভাগ

বিজিবির অভিযানে দেড়কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- শনিবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, নিভিয়া বডি লোশন, মাই ফেয়ার ক্রিম, ডিইক্লো-এম ট্যাবলেট, শীতের কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেন্সিডিল, বাংলাদেশী রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান  বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানের মালামাল বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে

স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও

দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না

অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল