রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর! জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে শিক্ষার্থী সাইম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


সিলেটের বিশ্বনাথে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার ২নং ওয়ার্ডের জানাইয়া নোয়াগাঁও গ্রামের নিজামউদ্দিনের পুত্র রাহি আহমদ সাইম হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) নিহত সাইমের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। সাইমের সহপাঠীরাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা রাহি আহমদ সাইম হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উন্মোচন করে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের দাবী জানান। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইকবালউদ্দিন, নিহতের পিতা নিজামউদ্দিন, মা রতœা বেগম, বড় ভাই সাইফউদ্দিন, আতœীয় তোয়াব আলী। 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বের চাচার ঘর থেকে রাহি আহমদ সাইমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর গত ২৯ নভেম্বর নিহতের মা রতœা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরোও ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। যার নং ১২।

মামলার এজহারনামীয় অভিযুক্তরা হলেন-নিহত সাইমের চাচা (বাবার চাচাতো ভাই) পৌর শহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়া (৩৭), ফুফু নিলুফা বেগম (৩৪) ও চাচী রুবিনা বেগম (৩০)। বিশ্বনাথ থানা পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারনামীয় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে এবং খুন হওয়া সাইমের মৃত্যুর আসল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক অভিযুক্ত সনাক্তকরণ ও গ্রেপ্তার, সাইমের ব্যবহৃত মোবাইল উদ্ধার, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার হওয়া ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার এসআই আব্দুল হান্নান।

এই সম্পর্কিত আরো

নেপালের পাহাড়ি ঢল কি বাংলাদেশে আসছে

স্থানীয় ভোটে কৌশলের পরীক্ষা বিএনপি-জামায়াত-এনসিপির

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশইন’, দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মসজিদের বালু নেওয়া নিয়ে বিরোধ, বিয়ানীবাজারে দুই দিনমজুরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, ৩৬ বছর পর অবসরে প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য

ধান কাটছিলেন দুই কৃষক, হঠাৎ পায়ের ওপর দিয়ে চলে গেল অজগর!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

নেপাল-তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৮২, বাড়ছে নিখোঁজের সংখ্যাও

দুর্যোগের পর থেকে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, দেশে লোডশেডিং কমছে না

অবশেষে অনুষ্ঠিত হলো সিলেটের সেই নৌকাবাইচ, নদীতীরে মানুষের ঢল