বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, অপরাধে আপস নয় মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল
advertisement
সিলেট বিভাগ

টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার, ৬ জনের কারাদণ্ড

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: 


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার করার দায়ে ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম-শাদাত মাহমুদ উল্লাহ এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৮), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী (৩৫), সামছুল হুদার ছেলে ফরহাদ আলী (২৮), আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান (২৭), ফজর রহমানের ছেলে বাদশা (২৮)।জানা যায়, শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় কোনাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এসময় তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ছয়জনকে আটক করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, অবৈধভাবে মাছ শিকারের দায়ে ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিসহ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক

ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, অপরাধে আপস নয়

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল