বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, অপরাধে আপস নয় মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল
advertisement
সিলেট বিভাগ

ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে পাঁচ যুবক আটক

 

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির নিকট স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।

 

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজ কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক

ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, অপরাধে আপস নয়

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল