বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ৭৩ বার্কি নৌকা অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা কামারখাল মহিলা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুরস্কার বিতরণী নতুন রূপে যাত্রা শুরু করল রাজদরবার রেস্তোরাঁ
advertisement
সিলেট বিভাগ

ছাতকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৮


সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৮৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 


শুক্রবার মধ্যরাতে ছাতক পৌরশহরের চরেরবন্দ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

 


অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর (রিয়ার)১১পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ।

 


আটককৃতরা হলেন চরেরবন্দ মহল্লার মৃত হাসিম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৪), মৃত হুশমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৮) ও জমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৮)।

 


তাদের কাছ থেকে ৪৪ বোতল এসি ব্ল্যাক, ৪১ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন এবং নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।

 


থানা পুলিশে তাদেরকে হস্তান্তরের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এদিকে, গেল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পেপার মিলস সড়কে ডাকাত সন্দেহে ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহলরত দল অভিযান চালিয়ে নোয়াগাড়িতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়।

 


আটককৃতরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে আজির মিয়া (২৩), আবদুস সালামের ছেলে রবিউল আলম (২৩) ও জাহাঙ্গীর আলম (৩৪), একই গ্রামের আনফর আলীর ছেলে মুরাদ হোসেন (২০), সিলেটের জালালাবাদ থানাধীন লালারগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে গাড়ি চালক খোয়াজ আলী (৫৫)।

 


তাদেরকে অস্ত্র আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এখানের সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের

খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা

কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ৭৩ বার্কি নৌকা

অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা

কামারখাল মহিলা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুরস্কার বিতরণী

নতুন রূপে যাত্রা শুরু করল রাজদরবার রেস্তোরাঁ