বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ৭৩ বার্কি নৌকা অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা কামারখাল মহিলা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুরস্কার বিতরণী নতুন রূপে যাত্রা শুরু করল রাজদরবার রেস্তোরাঁ
advertisement
সিলেট বিভাগ

টেকসই কৃষি যন্ত্রপাতি আমাদের দেশে তৈরি করতে হবে : সেমিনার ও মেলায় হকৃবি ভিসি


হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন 'কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)' প্রকল্পের আওতায় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় এই সেমিনার ও মেলা আয়োজন করা হয়।


শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল ও সঞ্চালনা করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘বাংলাদেশের কৃষিখাতের প্রেক্ষাপটে যেসব কৃষি যন্ত্রপাতি প্রয়োজন সেসব টেকসই যন্ত্রপাতি আমাদের দেশে তৈরি করতে হবে। এজন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বয় সাধণের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া সঠিক ভ্যালু চেইন নির্ধারণের মাধ্যমে দ্রুত পচনশীল কৃষিপণ্য যেন মানুষের কাছে তাজা অবস্থায় পৌঁছায় তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থার দিকেও মনযোগ বাড়াতে হবে’।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মোঃ নূরুল আমীন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দীক, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুজ্জামান গোলন্দাজ। 

সেমিনার শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারি ও পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ পর্যন্ত ৫৫টি কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে, যা মাঠ পর্যায়ে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি কৃষিকাজে সময় ও শ্রমের সাশ্রয় করার পাশাপাশি উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা সেমিনারে অংশ নিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের

খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা

কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনি গ্রেফতার

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ৭৩ বার্কি নৌকা

অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা

কামারখাল মহিলা মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের পুরস্কার বিতরণী

নতুন রূপে যাত্রা শুরু করল রাজদরবার রেস্তোরাঁ