রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্রে জানা যায়, চেকপোস্ট চলাকালে হিরণ মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুনারুঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।

আটককৃতদের পরিচয় অনুযায়ী, লিটন মিয়ার পিতা মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।

চুনারুঘাট আর্মি ক্যাম্প সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী হস্তক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী