রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

মালয়েশিয়ার পেনাং-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬’। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং মালয়েশীয় সরকারের সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান পারকেসো (PERKESO)-এর যৌথ উদ্যোগে পেনাংয়ের পারকেসো ভবনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসো-এর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডাইরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এছাড়াও হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, মিনিস্টার (শ্রম), বিভিন্ন কোম্পানি ও রেমিট্যান্স হাউসের প্রতিনিধি এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী এতে অংশগ্রহণ করেন।


পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও বিমা সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পারকেসো কর্মকর্তারা উপস্থিত কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী কর্মীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশের অর্থনীতিতে আপনাদের অবদান অপরিসীম। নবনির্বাচিত সরকার প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। মালয়েশীয় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর পূর্ণ সুবিধা পেতে আপনাদের অবশ্যই স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে।

 

সভায় অন্যান্য বক্তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিষ্ঠার সাথে কাজ করা এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য কর্মীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।


আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রবাসী শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক ও লোকজ সংগীত উপস্থিত বাংলাদেশিদের এক টুকরো বাংলাদেশের আমেজ এনে দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের জন্য ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী