বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ তনু হত্যা মামলা: ১০ বছর পর ওয়ারেন্ট অফিসার হাফিজুর গ্রেপ্তার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ নেপথ্যে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট - রাতের আঁধারে বদলে যায় পশ্চিম জাফলং সীমান্ত
advertisement
সারাদেশ

তনু হত্যা মামলা: ১০ বছর পর ওয়ারেন্ট অফিসার হাফিজুর গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

৬ এপ্রিল এই আলোচিত মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচিং করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তনুর বাবা-মায়ের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা ‘বর্ষবরণ’ প্রকাশ

ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

তনু হত্যা মামলা: ১০ বছর পর ওয়ারেন্ট অফিসার হাফিজুর গ্রেপ্তার

চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নেপথ্যে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট রাতের আঁধারে বদলে যায় পশ্চিম জাফলং সীমান্ত