বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১/ ২০২৬-২০২৭ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৫০০‘জন কৃষকদের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেয়া হয়।

চুনারুঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ লিয়াকত হাসান।

অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ গালিব চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, উপজেলা প্রানিসম্পদ অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সিমিয়র মৎস-অফিসার আবু জাফর মোঃ সায়েম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক মেয়র মোঃ নাজিম উদ্দীন শামসু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক উদ্দীন চৌধুরী প্রমূখ।

বক্তারা বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০ হাজার কৃষক/চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন।

এই সম্পর্কিত আরো