মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নারী নেতৃত্বের নতুন মুখ, বিএনপি মনোনয়ন পাওয়া কে এই জহরত?

সোমবার (২০ এপ্রিল)  বিএনপি ঘোষিত সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকায় এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নাম। সিলেটের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কর্পোরেট মহল সব জায়গাতেই তার মনোনয়ন ঘিরে শুরু হয়েছে আলোচনা।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি শুধুমাত্র পারিবারিক পরিচয়ে নয়, বরং নিজের যোগ্যতা, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে একটি আলাদা অবস্থান তৈরি করেছেন।

শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ব্যারিস্টার জহরত আদিব লন্ডনের খ্যাতনামা Lincoln's Inn থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত Harvard Business School-এর অ্যালামনাই হন। এই আন্তর্জাতিক শিক্ষা তাকে আইন ও ব্যবস্থাপনা দুই ক্ষেত্রেই শক্ত ভিত্তি দিয়েছে।

কর্পোরেট ক্যারিয়ারে সাফল্য রাজনীতিতে আসার আগে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান Banglalink-এ Deputy CEO এবং Chief Legal Officer হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে তিনি দেশের টেলিকম খাতে প্রথম নারী ডেপুটি সিইও হওয়ার ইতিহাস গড়েন, যা কর্পোরেট জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী। কর্পোরেট লিগ্যাল বিষয়, নীতি নির্ধারণ এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যা তাকে পেশাগতভাবে আরও শক্তিশালী করেছে।

রাজনীতিতে প্রবেশ ও মনোনয়ন পারিবারিক ঐতিহ্য এবং এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন। বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়ার পর তিনি দলের চেয়ারপারসন তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক লক্ষ্য ও অবস্থান তিনি জানিয়েছেন, তার মূল লক্ষ্য হলো বাবার আদর্শ অনুসরণ করে সততা, নিষ্ঠা এবং উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা করা। বিশেষ করে মৌলভীবাজারের মানুষ ও বড়লেখা জুড়ির কল্যাণে কাজ করাই তার অগ্রাধিকার।

রাজনৈতিক মহলে আলোচনা কর্পোরেট নেতৃত্ব, আন্তর্জাতিক শিক্ষা এবং আইন পেশার অভিজ্ঞতা সব মিলিয়ে ব্যারিস্টার জহরত আদিবকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার এই বহুমাত্রিক অভিজ্ঞতা ভবিষ্যতে রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে।

এই সম্পর্কিত আরো