মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৯ জন

জামালগঞ্জ উপজেলা-এ এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হয়।

প্রথম দিনে বাংলা বিষয়ে মোট ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫২ জন অংশগ্রহণ করে। এতে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্রভিত্তিক তথ্যে জানা যায়, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৮ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪ জন। অন্যদিকে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৬ জনের মধ্যে ৩৫৪ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ২ জন।

এদিকে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় কোরআন মজিদ ও তাজবীদ বিষয়ে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫১ জন অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ৫ জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খান বলেন, উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয় এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে।

এই সম্পর্কিত আরো